রহস্য রোমাঞ্চ সিরিজ

#review #web_series

সিরিজ- রহস্য রোমাঞ্চ সিজন ১,২&৩


এটা আমার দেখা প্রথম web series যেখানে সিজন-৩ দেখার পর আমি, সিজন ১&২ দেখে শেষ করি। আসলে বাংলায় রহস্য বললেই সবাই বইয়ের পাতা থেকে চরিত্র এনে দাঁড় করিয়ে দেয়। original অথচ একটু ভাল জিনিস প্রায় অস্তিত্ব রাখে না বললেই চলে।সেদিক থেকে খাস কলকাতার মাটিতে দাঁড়িয়ে এই web series এর গল্পকে একটু অবাস্তবও লাগতে পারে। এখানে কিছু প্রধান গল্প আছে, তার সঙ্গে জড়িয়ে আছে কিছু শাখা-প্রশাখার মতো অন্য গল্প। প্রধান চরিত্রগুলোর মধ্যে ঝন্টু দা শকুনি, কালো নেকড়ে অন্যতম। আর এখানে নবতম সংযোজন মরা(ওরফে পাগলা**)। ত্রিলোক চক্র সমিতির রহস্যময় গতিবিধিও ভালো লেগেছে, আর তার থেকেও ভালো লেগেছে,তাদের উপস্হিতি থাকা গল্পগুলো। সিরিজের সবথেকে রহস্যময় চরিত্রে সায়নীর অভিনয় মারাত্মক লাগবে। সিজন থ্রি-র শেষ দুটো গল্প পুরো ২টো সিজনকে ছাপিয়ে গেছে, তবে ঝন্টুদাকে সিজন-৩ তে অনেকে মিস করতে পারেন। বাংলাতে ভালো কোন রহস্যময় web  series নাম বলতে হলে আমি আপাতত রহস্য রোমাঞ্চ সিরিজকেই এগিয়ে রাখব।

Comments

Popular posts from this blog

ইশ্বর যখন বন্দী রিভিউ

Cheeni(চিনি)-2020 movie review